গ্রীন ভ্যালি (খিলক্ষেত) হাউজিং প্রকল্প-১
গ্রীন ভ্যালি (খিলক্ষেত) হাউজিং প্রজেক্ট-১ হলো সমিতির সবচেয়ে বড় চলমান আবাসন প্রকল্প। প্রকল্পটি প্রায় ৩১৪.৪৭৮৫৬ বিঘা জমির ওপর পরিকল্পনা করা হয়েছে। সমিতি প্রকল্পের নামে ২৪৯.৯৯৪৬ বিঘা জমি ক্রয় বা বিনিময়ের মাধ্যমে অর্জন করেছে। এর মধ্যে ২৩৫.১৫৪২ বিঘা জমি অনুমোদিত লে-আউটের অন্তর্ভুক্ত এবং তা সমিতির নামে নামজারি সম্পন্ন হয়েছে। প্রকল্পের উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে—জমি নিয়মিতকরণ, অভ্যন্তরীণ রাস্তা ও ড্রেন নির্মাণ, বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা, পানি সরবরাহ ব্যবস্থা, মসজিদ নির্মাণ, স্কুল স্থাপনার ব্যবস্থা, লেক পরিকল্পনা এবং সীমানা/নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন। এসব উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

সব প্রকল্প
আমাদের বর্তমান প্রকল্পগুলোর অগ্রগতি, অবস্থান ও উন্নয়নের বিস্তারিত দেখুন।

গ্রীন ভ্যালি (খিলক্ষেত) হাউজিং প্রকল্প-১
গ্রীন ভ্যালি (খিলক্ষেত) হাউজিং প্রজেক্ট-১ হলো সমিতির সবচেয়ে বড় চলমান আবাসন প্রকল্প। প্রকল্পটি প্রায় ৩১৪.৪৭৮৫৬ বিঘা জমির ওপর পরিকল্পনা করা হয়েছে। সমিতি প্রকল্পের নামে ২৪৯.৯৯৪৬ বিঘা জমি ক্রয় বা বিনিময়ের মাধ্যমে অর্জন করেছে। এর মধ্যে ২৩৫.১৫৪২ বিঘা জমি অনুমোদিত লে-আউটের অন্তর্ভুক্ত এবং তা সমিতির নামে নামজারি সম্পন্ন হয়েছে। প্রকল্পের উন্নয়ন কার্যক্রমের মধ্যে রয়েছে—জমি নিয়মিতকরণ, অভ্যন্তরীণ রাস্তা ও ড্রেন নির্মাণ, বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা, পানি সরবরাহ ব্যবস্থা, মসজিদ নির্মাণ, স্কুল স্থাপনার ব্যবস্থা, লেক পরিকল্পনা এবং সীমানা/নিরাপত্তা অবকাঠামো উন্নয়ন। এসব উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন প্রকল্প
সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন প্রকল্প কক্সবাজারের টেকনাফে অবস্থিত সাবরাং এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোনে ১০.০০ একর জমির ওপর একটি পর্যটন ও বিনিয়োগভিত্তিক প্রকল্প। সদস্যদের শেয়ার তহবিল থেকে সমিতি বিইজেডএ (BEZA)-কে ১৪.৮১ কোটি টাকা পরিশোধ করেছে এবং এ পর্যন্ত ৫৩৭ জন সদস্য শেয়ার ক্রয় করেছেন। সমুদ্রসংলগ্ন মনোরম পর্যটন পরিবেশে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন অ্যাডমিন রিসোর্ট ও পাঁচ তারকা হোটেল নির্মাণের পরিকল্পনা নিয়ে প্রকল্পটি এগিয়ে নেওয়া হচ্ছে। সর্বশেষ শেয়ার ক্রয়ের সময়সীমা ৩০ জুন ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

মগবাজার প্রকল্প
ঢাকা শহরের একটি প্রকল্প, যেখানে চলমান হাইকোর্ট ও নিম্ন আদালতের মামলাগুলোর নিবিড় পর্যবেক্ষণের পাশাপাশি সাইটের দখল ও নিরাপত্তা সংরক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

উত্তরা আইসিসি প্রকল্প
উত্তরা আইসিসি (উত্তরা ট্রেড সেন্টার) প্রকল্প হলো রাজউক-বরাদ্দকৃত একটি প্রাতিষ্ঠানিক প্লট, যা উত্তরা ৩য় আবাসিক এলাকার সেক্টর ১৭/এইচ-১, রোড ৩, প্লট ৮-এ অবস্থিত। প্লটটির আয়তন ১.২৫ একর। রাজউক ০৩.০১.২০২৪ তারিখে এই প্রকল্পের জন্য বহুমুখী ব্যবহার (মাল্টিপারপাস ইউজ) অনুমোদন প্রদান করেছে। বর্তমানে প্রকল্পের কাজের মধ্যে রয়েছে অনুমোদনের শর্তসমূহ শিথিলকরণ, কারিগরি ও আইনগত প্রস্তুতি সম্পন্ন করা এবং RFP (Request for Proposal) প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত বিনিয়োগকারী/শেয়ার প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করা।

স্পর্শ প্লাস বিশেষায়িত মেডিকেল সেন্টার প্রকল্প
প্রশাসন ক্যাডারের সদস্যদের জন্য SPORSHO+ নামে একটি ক্লিনিক প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত স্বাস্থ্যসেবাভিত্তিক প্রাতিষ্ঠানিক প্লট প্রকল্প।

জুলাই বিপ্লব স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ প্রকল্প
রাজউক এক্সটেন্ডেড উত্তরা (৩য় পর্যায়) প্রকল্পে একটি প্রাতিষ্ঠানিক প্লট বরাদ্দের মাধ্যমে জুলাই বিপ্লব স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠার লক্ষ্যে গৃহীত একটি শিক্ষা খাতভিত্তিক প্রকল্প।

গ্রীন ভ্যালি হাউজিং প্রকল্প-২
প্রথম গ্রিন ভ্যালি প্রকল্পে প্লট বা শেয়ার পাননি এবং ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় নিজস্ব কোনো প্লট বা ফ্ল্যাট নেই—এমন প্রশাসন ক্যাডারের সদস্যদের জন্য পরিকল্পিত দ্বিতীয় আবাসন প্রকল্প

কক্সবাজার বিনিয়োগ প্রকল্প
কক্সবাজার বিনিয়োগ প্রকল্প বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন (BASA)-এর অধীনে পরিচালিত ৩.০ একর খাস জমিভিত্তিক একটি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট। প্রকল্পটির দীর্ঘমেয়াদি বন্দোবস্ত সম্পন্ন করার জন্য BASA-এর পর্যাপ্ত অর্থ না থাকায়, ১৬ জুন ২০১৬ তারিখে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারক (MoU)-এর আওতায় সমিতি ৩.২৫ কোটি টাকা বিনিয়োগ করে। সমঝোতা স্মারক অনুযায়ী, সমিতি বিনিয়োগকৃত মূলধন ফেরত পাওয়ার পাশাপাশি প্রকল্পের মোট মুনাফার ৪০% অংশ পাওয়ার অধিকারী। এ পর্যন্ত ১.০০ কোটি টাকা পুনরুদ্ধার করা হয়েছে, তবে অবশিষ্ট ২.২৫ কোটি টাকা মূলধন এবং মুনাফার অংশ এখনও বকেয়া রয়েছে। বর্তমানে প্রকল্পের জমি বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)-এর নিকট পাঁচ বছরের জন্য মাসিক ৩.০০ লাখ টাকা ভাড়ায় ইজারা দেওয়া হয়েছে।